জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

মো আমিনুল ইসলাম 



পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শরীফ আব্দুল জলিল। একই সঙ্গে তিনি মঠবাড়িয়া উপজেলার জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ত নেতৃত্বের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে তাকে এ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শরীফ আব্দুল জলিল বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। পিরোজপুর–৩ আসনের জনগণের ন্যায্য অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয় জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং আসন্ন নির্বাচনে পিরোজপুর–৩ আসনে ইতিবাচক ফলাফল অর্জিত হবে। সাধারণ জনগণের মাঝেও তাকে নিয়ে আগ্রহ ও আলোচনা বাড়ছে বলে জানান তারা।

মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে শরীফ আব্দুল জলিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

1

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

2

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

3

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

4

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

5

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

6

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

7

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

8

টাঙ্গাইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন গণ অধিকারের শাক

9

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

10

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

11

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

12

যৌথবাহিনী সাভারে মাদকের অভিযান পরিচালনা করে

13

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

14

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

15

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

16

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

17

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

18

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

19

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

20