জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

 হাবিবুর রহমান সুমন 

মাদারীপুরে সিগারেটের প্যাকেটের ভেতর লুকানো ৬০ পিস ইয়াবাসহ সজীব খান (ভান্ডারিয়া, পিরোজপুর) নামে এক যুবককে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। শনিবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে মাদারীপুর জজ কোর্টের পিছনে বালুরমাঠ এলাকায় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে সাংবাদিক ও পুলিশকে খবর দেন।
আটকের পর সজীব খান দাবি করেন, তাকে ফাঁসানো হয়েছে। তিনি জানান, স্থানীয় জজ কোর্ট এলাকার বাসিন্দা রাসেল হাওলাদারের প্রাইভেটকারের তিনি ড্রাইভার। তার বক্তব্য অনুযায়ী, আজিজুল তার হাতে ইয়াবা দেয় রাসেল হাওলাদারকে দেওয়ার জন্য, এবং এ 

বিষয়ে টাকা লেনদেনের কথাও উল্লেখ করেন তিনি।
ঘটনার সময় রাসেল হাওলাদার স্থানীয় লোকজন ও পুলিশের সামনে প্রকাশ্যেই উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
পরে পুলিশ গিয়ে সজীব খানকে হেফাজতে নেয় এবং তার সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সজীব খানকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

1

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

2

পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষ

3

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

4

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

5

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

6

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

7

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

8

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

9

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

10

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

11

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

12

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

13

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

14

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

15

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

16

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

17

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

18

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

20