জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

 এম জিশান পারভেজ 

দুই দশকের ক্রিকেট ক্যারিয়ার সাকিব আল হাসানের। দীর্ঘ এই ক্যারিয়ারে প্রথম শ্রেণি,লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে ৮৭৯ ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এ সব ম্যাচে ৯১৩ বার ব্যাটিং করেছেন সাকিব। যার সর্বশেষটি আজ শারজায় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। আর সেই ম্যাচে অভূতপূর্ব এক অভিজ্ঞতাই হলো সাকিবের। স্বীকৃত ক্রিকেটে আজই প্রথম রিটায়ার্ড আউট হয়েছেন সাকিব! আর সেটি কিনা আইএল টি–টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই।

শারজায় আজ সাকিবের এমআই এমিরেটস খেলেছে শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করেছে তাঁর দলই। সাকিব পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামেন ১০ ওভারের শেষ বলে মুহাম্মদ ওয়াসিমের বিদায়ের পর। ১৬তম ওভারের শেষ বলটি খেলার পর ১২ বলে ১৬ রান করা সাকিব উঠে যান। ব্যাটিংয়ে নামেন কাইরন পোলার্ড।
চোটে না পড়লে কেন সাকিব উঠে গেলেন? টেলিভিশন সম্প্রচারে মাইক হেইসম্যান জানালে কৌশলগত কারণেই সাকিবকে উঠিয়ে নিয়েছেন এমিরেটস। যার অর্থ সাকিব রিটায়ার্ড আউট। সানজামুল ইসলামের পর বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হলেন সাকিব। ২০১৯ সালে ডিসেম্বরে বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে সানজামুল ব্যাটিংয়ে নামার পর কোনো বল খেলার আগেই তাঁকে তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস।

এমআই এমিরেটস আজ যখন সাকিবকে তুলে নেয় দলটির স্কোর ১২৯/৪। শেষ চার ওভারে দলটি ৫৬ রান যোগ করে । সাকিব উঠিয়ে যাকে নামানো হয় সেই পোলার্ড অবশ্য 

বেশি রান করতে পারেননি। ২ বলে ৪ রান করে আউট হয়েছেন।
৮ উইকেটে ১৮৫ রান করা সাকিবের দল ম্যাচটি জিতেছে ৪ রানে। সিকান্দার রাজার ৩৩ বলে করা ৬৪ রানের পরও শারজা থামে ৭ উইকেটে ১৮১ রানে।  সাকিব বল হাতে ভালো করতে পারেননি, ২ ওভারে দিয়েছেন ২৭ রান।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

1

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

2

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

3

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

4

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

5

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

6

বগুড়া শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

7

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

8

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

9

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

10

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

11

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

12

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

13

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

14

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

15

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

16

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

17

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

18

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

19

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

20