জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হবে না

 মোঃ আব্দুল কুদ্দুস

 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিনা অপরাধে নিরীহ মানুষের ওপর জুলুম করতে দেওয়া হবে না। একইভাবে বিনা অপরাধে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও গ্রেপ্তার করতে দেওয়া হবে না।


বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের অসহায় মানুষের দুঃখ-কষ্ট কখনো সহ্য করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দলের নেতাকর্মীদেরও অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন এ দেশের মাটি ও মানুষের কল্যাণের কথা ভেবেছেন। যারা আওয়ামী লীগকে সমর্থন করেছেন কিন্তু কোনো অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত নন, তাদের যেন কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে।

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র মোকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, রেজাউল করিম শাহিন, হাসিবুল ইসলাম হাক্কে মণ্ডল, যুবদল নেতা রফিকুল ইসলাম রকি, সাবেক ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমন, রফিকুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

1

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

2

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

3

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

4

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

5

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

6

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

7

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

8

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

9

নতুন পিয়াজের আমদানি

10

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

11

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

12

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

13

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

14

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

15

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

16

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

17

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

18

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

19

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

20