জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মাদকবিরোধী মতবিনিময় সভা

বিল্লাল হোসেন 

 যশোর সদরের প্রেসক্লাব বসুন্দিয়ার সভাকক্ষে রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সাংবাদিকদের সাথে 'মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের রুখতে করণীয়' বিষয়ে মতবিনিময় করেন বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের শিক্ষক নেতৃবৃন্দ।
বসুন্দিয়াকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে বাঁচাতে, হাতের কাছেই সুলভ মূল্যে মাদকদ্রব্যের প্রাপ্তি ও প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে অভিভাবক এবং সচেতন মহল চরম হতাশা উৎকণ্ঠায় দিন যাপন করছেন। মতবিনিময় সভাই শিক্ষক নেতৃবৃন্দ বলেন মাদকদ্রব্যের ব্যবহার শূন্যের কোঠায় নামাতে না পারলে তা গোটা জাতির জন্য হবে চরম পরাজয়ের। যেকোনো মূল্যে মাদকের আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ থেকে তরুন ও যুব সমাজকে বাঁচাতে সমাজের সর্বস্তর থেকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে বলে মতামত ব্যক্ত করেন শিক্ষক নেতৃবৃন্দ।
প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় শিক্ষকবৃন্দের পক্ষে প্রতিনিধিত্ব করেন বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান। প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন টিচার্স এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ হায়দার আলী খান,সাধারণ সম্পাদক মুহাঃ আক্তারুল আলম, কোষাধ্যক্ষ প্রভাষক মোঃ নাজিম উদ্দিন,  নির্বাহী সদস্য হাফেজ মোঃ শাহ আলম, আমিরুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, প্রেসক্লাব বসুন্দিয়ার সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ পালিত, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, প্রচার সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান পারভেজ, সদস্য মমিনুর রহমান, সৈয়দ মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

1

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

2

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

3

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

4

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

5

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

6

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

7

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

8

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

9

বিএনপি থেকে চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ফরম নিলেন লায়ন হেলাল উদ

10

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

11

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

12

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

13

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

14

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

15

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

16

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

17

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

18

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

19

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

20