জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ


মো: ফখর উদ্দিন 
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন স্বক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একই পত্রে বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এডভোকেট আব্দুর রহীম চুন্নুর আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে একলাশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আবু বাহারে বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় সরকারের বিধানের আলোকে জনস্বার্থে প্যানেল চেয়ারম্যান মো.আবু বাহারে পরবর্তীতে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেনকে একলাশপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। এডভোকেট আব্দুর রহীম চুন্নু বলেন, প্রায় ১৬ মাস দায়িত্ব পালনকালে প্যানেল চেয়ারম্যান বাহার বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। বেশ কিছু প্রকল্পের দৃশ্যমান কোন কাজ না করে টাকা উত্তোলন করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নাম ভাঙ্গিয়ে ১০টি প্রকল্প পাস করিয়ে নেওয়ার চেষ্টা করে। ১ পার্সেন্ট বরাদ্দের ২৮ লক্ষ টাকার কাজ না টাকা আত্মসাৎ করে। পরে উপজেলা প্রশাসন তদন্ত করে লিখিত অভিযোগের সত্যতা পেয়ে তাকে অপসারণ করে। 
যোগাযোগ করা হলে একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আবু বাহার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, প্রথম থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে একটি পক্ষ। তারা আমাকে বলে আপনি পদত্যাগ করেন, না হলে ৩০টি অভিযোগ দেব। আপনি কয়টা মোকাবেলা করবেন। 
বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তাকে অপসারণ করে আমাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সচল রাখা এবং জনসেবা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

1

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

2

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

3

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

6

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

7

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

8

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

9

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

10

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

11

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

12

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

13

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

14

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

15

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

16

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

17

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

18

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

19

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

20