জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে: মিরাজ

এই সিরিজ দিয়েই বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের। কিন্তু শুরুটা প্রত্যাশা পূরণ হলো না।
কলম্বোয় প্রথম দুই ওয়ানডেতে ১–১ সমতার পর পাল্লেকেলেতে আজ শেষ ওয়ানডে রূপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ।
তবু এই সিরিজ থেকে কি ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে আজ পুরস্কার বিতরণীতে মিরাজ বললেন, ‘আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।’
বাংলাদেশের ওয়ানডে দলে নতুন বলতে যদিও দুজন—পারভেজ হোসেন ও তানভীর ইসলামের অভিষেক হয়েছে এই সিরিজে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস খেলছেন এক দশকের বেশি সময় ধরে। মিরাজেরও আন্তর্জাতিক ক্যারিয়ার নয় বছরের কাছাকাছি। তবে কেউই সেভাবে ধারাবাহিক হতে পারেননি।
শ্রীলঙ্কার বিপক্ষেও ধারাবাহিকতার অভাবে সিরিজ হারতে হলো বাংলাদেশকে। বিশেষ করে ব্যাটসম্যানদের দুর্দশা আজ আবারও স্পট ফুটে উঠেছে। কেন এই ব্যর্থতা? মিরাজের উত্তর, ‘আমাদের কিছু ভুল হয়েছে, মাঝের ওভারগুলোতে জুটি গড়তে পারেনি। শুরুতেও জুটি হয়নি। আমার মনে হয় এখানেই সমস্যা হয়েছে।’
লক্ষ্য তাড়ায় বাংলাদেশ প্রথম ২০ ওভারে খুব একটা খারাপ করেনি। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০২ রান করে ফেলেছিল। তবে এরপর ৮১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে।  
মিরাজ জানালেন, জয়ের সম্ভাবনা দেখছিলেন তাঁরাও, ‘আমি ও তাওহিদ (হৃদয়) যেভাবে ব্যাট করছিলাম, আমরা আলোচনা করছিলাম আমাদের ইতিবাচক খেলতে হবে। যদি সুযোগ আসে, জয়ের দিকে যাব। শেষ ১০ ওভারে আমরা চেষ্টা করব। হ্যাঁ, কখনো কখনো এমন হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করেছি।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

1

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

2

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

3

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

4

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

5

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

6

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

7

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

8

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

9

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

10

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

11

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

12

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

13

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

14

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

15

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

16

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

17

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

18

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

19

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

20