জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে গরুর হাল

আব্দুল আউয়াল

বর্তমান প্রযুক্তিনির্ভর কৃষিকাজের উন্নয়ন ও যান্ত্রিকীকরণের কারণে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে গরুর হালচাষ। একসময় দেশের গ্রামাঞ্চলে চাষাবাদের প্রধান উপকরণ ছিল গরু ও লাঙল। কৃষকরা গরুর জোত বেঁধেই জমি করতেন চাষ। কিন্তু এখন আর আগের সেই দৃশ্য দেখা যায় না।
ট্রাক্টর, পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক কৃষিযন্ত্র সহজলভ্য হওয়ায় গরুর হালের ব্যবহার দ্রুত কমে যাচ্ছে। খরচ, সময় সাশ্রয় এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই কৃষকরা ঝুঁকছেন যান্ত্রিক পদ্ধতির দিকে। ফলে গরুর হালচাষ এখন প্রায় ইতিহাস হয়ে যাচ্ছে।
২২ টি ইউনিয়ন ঘুরে ঘুরে দেখলাম রহিম,দুলাল,সিদ্দিক আরো অনেক কৃষক জানান, গরু পালনের ব্যয় বহন করা এখন বেশ কঠিন। জমি কমে যাওয়া, খাবারের দাম বৃদ্ধি ও আধুনিক যন্ত্রের সহজ ব্যবহার– সব মিলিয়ে গরুর হাল আর কৃষকের কাছে লাভজনক নয়।
ঠাকুরগাঁও কৃষি বিশেষজ্ঞরা বলছেন, গরুর হাল শুধু কৃষিকাজের উপকরণ নয়, গ্রামীণ সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এটি হারিয়ে গেলে গ্রামীণ জীবন ও ঐতিহ্য থেকে মুছে যাবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এ ঐতিহ্য রক্ষায় সচেতনতা ও আগ্রহ বাড়ানোর 

পরামর্শ দিয়েছেন তারা।

এক সময়ের কৃষির মূল ভিত্তি গরুর হাল—আজ বিলুপ্তির পথে। গ্রামীণ সমাজের সেই চিরচেনা দৃশ্য ফিরবে কিনা, তা এখন সময়ই বলে দেবে। 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

1

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

2

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

3

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

4

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

5

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

6

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

7

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

8

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

9

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

10

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

11

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

12

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

13

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

14

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

15

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

16

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

17

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

18

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

19

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

20