Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে বিএনপি নেতার ছেলে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এমন কাণ্ড ঘটায়।

বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান সে কতগুলো বিষয়ে ফেল করেছে। জবাবে আরিফ সাত বিষয়ে ফেল করেছে বলে জানায়। পাশাপাশি সে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং তাকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ বলেন, আমি এ বিষয়ে জানি না। আমি বিএনপির রাজনীতি করি। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে এখনও অবগত নই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

1

নোয়াখালী ২ আসনে মনোনয়ন প্রত্যার করেন তোফাজ্জল হোসাইন মানিক

2

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

3

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

4

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

5

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

6

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

7

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

8

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

9

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

10

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

11

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

12

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

13

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

14

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

15

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

16

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

17

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

18

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

19

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

20