জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

মোরসালিন ইসলাম

নীলফামারীর কিশোরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মুশা বটতলা এলাকা হতে ভুক্তভোগীকে উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হল বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল শাহপাড়ার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘরপাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন, একই গ্রামের সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান (২১)।
মামলা সূত্র জানা যায়, মাদ্রাসার ৯ম শ্রেণির ওই ছাত্রী মাদ্রাসা যাওয়া আসার সময় গ্রেফতারকৃত আশরাফুল প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। ওই ছাত্রী তার বাবাকে বিষয়টি বললে তার বাবা আশরাফুলকে নিষেধ করে। আশরাফুল ক্ষিপ্ত হয়ে গত ২৯ ডিসেম্বর ভোর ৫ টার দিকে ওই ছাত্রীকে পরিকল্পিতভাবে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে। তার চিৎকারে মোটরসাইকেল আটকানোর চেষ্টা করা হলে অপহরণকারীরা সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে দ্রæত স্থান ত্যাগ করে। পরে মঙ্গলবার ওই ভুক্তভোগীর বাবা আশরাফুল হক বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ একই দিনে সন্ধ্যায় অভিযান চালিয়ে মুশা বটতলা এলাকা হতে ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় অপহরণ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান, তাদের অবস্থান নিশ্চিত হয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওই অপহৃত ভুক্তভোগীকে কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা এলাকা হতে উদ্ধার ও অপহরণকারী ৩ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ওই ছাত্রীকে মেডিকেল টেষ্টের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরকারীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বুধবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

1

তাঁর দুঃখ

2

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

3

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

4

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

5

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

6

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

7

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

8

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

9

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

10

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

11

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

12

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

13

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

14

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

15

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

16

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

17

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

18

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

19

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

20