জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় গ্রীষ্মকালীন ফুটবলের ফাইনাল ম‍্যাচে মাদ্রাসা চ‍্যাম্পিয়ন

এসকে এম মহসিন রেজা।।
খুলনার কয়রা উপজেলায় ৫২ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় উপজেলার কালনা কামিল মাদ্রাসা উপজেলার আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ‍্যালয়কে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ‍্যালয়ের মাঠে এই ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্ধোধন করেন উপজেলা জামায়াতের সংগ্রামী আমির জনাব মাওলানা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মহসিন আলী, আরও উপস্থিত ছিলেন মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন,কালনা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শাহবাজ হুসাইন, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির আলী।
এ খেলায় আরও উপস্থিত ছিলেন জাকারিয়া বিদ‍্যা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহবাজ হোসেন, চৌকুনী কালিকাপুর মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান সুজিত কুমার মিস্ত্রি, গোবরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রইচ উদ্দিন, প্রতাপ স্মরণী হাইস্কুলের প্রধান শিক্ষক রনজিৎ কুমার মন্ডল এবং মদিনাবাদ মডেল প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার প্রমূখ।
এই ফাইনাল খেলাটি পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম, এবং তার সহযোগিতা করেন শিক্ষক বিএম আব্দুর রাজ্জাক ও দিপক কুমার মিস্ত্রি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

1

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

2

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

3

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

4

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

5

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

6

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

7

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

8

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

9

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

10

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

11

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

12

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

13

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

14

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

15

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

16

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

17

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

18

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

19

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

20