জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদুল হাসান শামীম

এস এম নাছির উদ্দীন

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদুল হাসান শামীম।


এক শুভেচ্ছা বার্তায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাওলানা মাহমুদুল হাসান শামীম বলেন, “মহান বিজয় আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অসীম ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা আমাদের জন্য অমূল্য। এই বিজয়ের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। স্বাধীনতার সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন এবং মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

1

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

2

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

3

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

4

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

5

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

6

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

7

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

8

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

9

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

10

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

11

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

12

কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি ন

13

মৌলভীবাজার কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা’ স্লোগান

14

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নি

15

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

16

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ব

17

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

18

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

19

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

20