জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

উমংনু মারমা 
(বান্দরবান জেলা প্রতিনিধি)

বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের  পাগলাছড়া এলাকার নাতাংঝিরি থেকে শান্তি লাল তঞ্চগ্যা (৪৩) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহত শান্তি লাল তঞ্চগ্যা রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাগলাছড়া অংকদ পাড়ার বাসিন্দা রংকুম্যা তঞ্চগ্যার ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য এবং পেশায় দিনমজুর ছিলেন। নিয়মিত চট্টগ্রাম সাতকানিয়া ও অন্যান্য দূরবর্তী এলাকায় কাজ করতেন এবং সাধারণত ৬-৭ দিন পর বাড়ি ফিরতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায় এবং শরীরে প্রচুর পোকা ছিল। পুলিশ ধারণা করছে, মৃত্যুর ঘটনা ঘটেছে কমপক্ষে পাঁচ-ছয় দিন আগে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শান্তি লাল চার-পাঁচ দিন ধরে বাড়িতে ফেরেননি। মাঝে মাঝে তিনি আম বাগানের ব্যাপারিদের সাথে এলাকার বিভিন্ন বাগান দেখানোর কাজ করতেন।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম জাকের আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি মোবাইল টিম পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

1

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

2

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

3

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

4

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

5

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

6

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

7

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

8

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

9

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

10

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

11

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

12

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

13

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

14

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

15

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

16

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

17

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

18

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

19

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

20