প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
কয়রায় গ্রীষ্মকালীন ফুটবলের ফাইনাল ম্যাচে মাদ্রাসা চ্যাম্পিয়ন

এসকে এম মহসিন রেজা।।
খুলনার কয়রা উপজেলায় ৫২ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় উপজেলার কালনা কামিল মাদ্রাসা উপজেলার আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্ধোধন করেন উপজেলা জামায়াতের সংগ্রামী আমির জনাব মাওলানা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মহসিন আলী, আরও উপস্থিত ছিলেন মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন,কালনা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শাহবাজ হুসাইন, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির আলী।
এ খেলায় আরও উপস্থিত ছিলেন জাকারিয়া বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহবাজ হোসেন, চৌকুনী কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সুজিত কুমার মিস্ত্রি, গোবরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রইচ উদ্দিন, প্রতাপ স্মরণী হাইস্কুলের প্রধান শিক্ষক রনজিৎ কুমার মন্ডল এবং মদিনাবাদ মডেল প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার প্রমূখ।
এই ফাইনাল খেলাটি পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম, এবং তার সহযোগিতা করেন শিক্ষক বিএম আব্দুর রাজ্জাক ও দিপক কুমার মিস্ত্রি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।