জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল

 নাগরিক সংগঠনের অংশগ্রহণের জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সেবার মান উন্নয়নে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নত সেবা নিশ্চিতকরণে কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাজপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ‘বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি’র আয়োজনে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কমিউনিটি সদস্যদের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষক সমিতির সভাপতি ও নাদুরিয়া সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রইচ উদ্দিন। বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি’র প্রকল্প সমন্বয়কারী রাবেয়া খাতুন-এর সঞ্চালনায় সভায় সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন শহিদুল ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের জেলা আহ্বায়ক শ্রী অর্পণ কুমার বানিয়াত, আদিবাসী শিপ্রা রানী, শিপন কুমার প্রমুখ। সভায় স্থানীয় জনগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার মান বিষয়ে নম্বর প্রদান করেন এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা আত্মমূল্যায়ন করেন। এ সময় সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

1

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

2

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

3

সাড়াদেশের ন্যায় গাবতলীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর

4

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

5

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

6

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

7

চান্দিনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্য

8

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

9

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার হিড়িক

10

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

11

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

12

তাড়াশে গভীর নলকূপের শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের

13

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

14

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

15

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

16

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

17

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

18

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

19

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

20