জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

‎মোঃনাছির উদ্দীন 
 
যশোরের কেশবপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) দুপুরে কেশবপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শ্রমিকের সহকারী গুরুতর আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কেশবপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জনাব আনিসুর রহমানের নির্মাণাধীন ভবনে এ্যালুমিনিয়ামের জানালার কাজ চলছিল। কাজের এক পর্যায়ে শ্রমিকরা ভবনের পাশে দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

‎স্থানীয়রা জানান, ঘটনার পরপরই এলাকাবাসী আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, আহত শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

‎নিহত শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

‎স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনটির পাশে বিপজ্জনকভাবে বৈদ্যুতিক তার থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি। তারা দ্রুত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

1

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

2

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

3

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

4

শীতকালে হাতের চামড়া উঠে কেন

5

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

6

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

7

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

8

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

9

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

10

সোনাইমুড়ির নদনা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সন্

11

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

12

তাহিরপুরের তিনটি শুল্ক ষ্টেশনে জরুরী সাধারন সভা

13

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

14

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

15

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

16

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

17

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

18

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

19

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

20