জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে কিশোরদের ফুটবল প্রশিক্ষণের মাধ্যমে সুস্থ থাকার কৌশল উন্নয়নে কর্মসূচি শুরু

এস এম শাহাদাত।।

সাতক্ষীরার জেলার পাঁচটি উপজেলা মধ্যে কালিগঞ্জ ও কিশোরদের জীবন দক্ষতা ও সুস্থ থাকার কৌশল উন্নয়নের লক্ষ্যে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টা থেকে  উপজেলার দক্ষিণ শ্রীপুর মথেরেশপুর ও ভাড়া শিমলা ইউনিয়নের বিভিন্ন স্কুল মাঠে ব্রেকিং দ্য সাইলেন্স’ এর আয়োজনে এবং TDH (টিডিএইচ)-এর সহযোগিতায় ফুটবল খেলার কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পর্যায়ের কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ। এ সময় তিনি বলেন,কালিগঞ্জ উপজেলায় ৫৪০ জন কিশোর-কিশোরী এতে অংশ গ্রহন করে এবং এই জীবন দক্ষতা মূলক কার্যক্রম ১লা জুন ২০২৫ হতে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত এবছরের সেশন পরিচালনা হবে। পাঁচটি উপজেলায় মোট ২৭০০ শ কিশোর-কিশোরী অংশগ্রহণ করেছে।শিশু কিশোরদের শারীরিক সুস্থতা ও মানসিক স্থিতির জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। ফুটবল খেলাকে ঘিরে তাদের মাঝে দলবদ্ধ নেতৃত্বগুণ আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ তৈরি হয়। আমাদের লক্ষ্য তরুণদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে। এই উদ্যোগ স্থানীয় কিশোরদের মধ্যে ইতিবাচক সামাজিক মূল্যবোধ, সম্মানবোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশা করছেন। সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলায় চলমান এই কর্মসূচি স্থানীয় কিশোরদের ক্ষমতায়ন ও সুরক্ষিত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

1

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

2

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

3

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

4

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

5

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

6

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

7

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

8

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

9

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

10

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

11

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

12

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

13

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

14

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা

15

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

16

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

17

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

18

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

19

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

20