জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরিফুল আলম

মোঃ ফরমান উল্লাহ 



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এসময়  উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ আলমসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম। 
মনোনয়নপত্র দাখিল শেষে মোঃ শরীফুল আলম বলেন,
“এই আসনের জনগণের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমি এ আসনে পূর্বে পাঁচবার নির্বাচন করেছি। উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে আমি বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি।”

তিনি আরও বলেন, নদীভাঙন, বেকারত্ব, কৃষি সংকটসহ ভৈরব ও কুলিয়ারচর এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর সমাধানে একটি সমন্বিত উন্নয়ন রোডম্যাপ প্রণয়ন করা হবে। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের প্রতি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন।

মনোনয়ন দাখিল উপলক্ষ্যে কুলিয়ারচর পৌর এলাকার বেতিয়ারকান্দি মহল্লায় অবস্থিত তার প্রধান নির্বাচনী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

 এছাড়া ও তিনি তার পিতা আলম গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সিদ্দিক মিয়ার কবর জিয়ারত করেন।
এদিকে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম জোরদার হয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে আগ্রহ প্রকাশ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

1

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

2

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

3

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

4

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

5

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

6

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

7

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

8

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

9

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

10

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

11

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

12

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

13

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক

14

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

15

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

16

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

17

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

18

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

20