জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ইনজুরি টাইমের ধাক্কায় জয় হাতছাড়া, চেলসির সঙ্গে ড্র ম্যানসিটির

মোঃ রাতুল হাসান লিমন

শেষ মুহূর্তে হজম করা গোলে জয় থেকে বঞ্চিত হলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে চেলসির বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার দলকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার সিটি। রোববার (৪ জানুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ গোলে ড্র করতে হয় সিটিজেনদের।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিকরা। চেলসি রক্ষণে চাপ সৃষ্টি করে একের পর এক আক্রমণ সাজাতে থাকে গার্দিওলার শিষ্যরা। সেই চাপের ফল আসে প্রথমার্ধের শেষ দিকে। ম্যাচের ৪২ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে শক্তিশালী শটে গোল করে দলকে এগিয়ে দেন তিজানি রেইন্ডার্স। এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। একাধিক সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি সিটি। অন্যদিকে, ম্যাচজুড়ে ছন্দহীন চেলসির খেলায় স্পষ্ট ছিল কোচিং পরিবর্তনের প্রভাব। এদিন চেলসির ডাগআউটে ছিলেন না হেড কোচ এনজো মারেস্কা। টানা ব্যর্থতার কারণে ইতালিয়ান এই কোচ সম্প্রতি দায়িত্ব হারান।
ম্যাচের শেষদিকে এসে নাটকীয় মোড় নেয় খেলা। যখন মনে হচ্ছিল আরেকটি হার নিয়েই মাঠ ছাড়বে চেলসি, তখন দৃশ্যপট বদলে দেন এনজো ফার্নান্দেজ। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে তার করা গোল ম্যাচে সমতা ফেরায়। শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয়ে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ম্যানসিটিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

1

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

2

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

3

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

4

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

5

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

6

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

7

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

8

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

9

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

10

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

11

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

12

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

13

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

14

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

15

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

16

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

17

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

18

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

19

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

20