জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ সোহান
গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরতলীর উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করে নিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। পুরো ঘটনাটি ধরা পরে সিসি টিভি ক্যামেরায়। পরে ওই ফুটেজ বিভিন্ন টেলিভিশনের ডিজিটাল প্লাটফর্মে আপ হলে মুহুর্তেই ভাইরাল হয় ঘটনাটি।

ওই ঘটনার পরে থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র‌্যাব ১০ এর সদস্যরা। তারই ধারাবাহিকতায় আলোচিত ও ভাইরাল সেই ছিনতাই ঘটনায় জড়িত চিহ্নিত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার বেলা ১২ টায় ফরিদপুর র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান র‌্যাব ১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

আটক ওই দুই ছিনতাইকারী হলো শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী মো. রায়হান মোল্যা। এর মধ্যে ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ ১০ টির অধিক মামলা রয়েছে। গতকাল রাতে ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায় তাদের আটকের সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাই কাজে ব্যাবহৃত খেলনা পিস্তল, পালসার মটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি আর ওয়ান ফাইভ মটরসাইকেলও জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামিদের রবাত দিয়ে র‌্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে শনাক্ত করা না যায়। এছাড়াও তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সাথেও সম্পৃক্ত ছিল বলে র‌্যাব জানতে পারে।

গ্রেফতারকৃত মূল আসামি মোঃ শরীফুল ইসলাম ৪ জন শরীফ (৩৮) এর বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে দেশ ব্যাপী আলোচিত ফরিদপুর মেডিকেলের স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলার প্রধান আসামীও এই ডন শরীফ।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রেক্ষিতে আটককৃতদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির

1

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

2

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

3

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

4

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

5

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

6

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

7

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

8

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

9

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

10

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

11

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

12

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

13

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

14

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

15

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

16

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

17

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

18

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

19

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

20