জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত


মো. শাহজাহান ফকির

ময়মনসিংহের নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস)-এর ষষ্ঠ বার্ষিক সাধারণ অধিবেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে সমিতির নিজস্ব আয়োজনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি ডা. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সমিতির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহসান খান পারভেজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, অধ্যক্ষ কাজী মঞ্জুল মোরশেদ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল দত্ত, আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হান্নান মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল ও রবিউল আলম ফরাজি, সমিতির কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা, সদস্য সাইদুর রহমান, ডা. শামসাদ সিদ্দিক এবং আবুল ইসলাম মানিক প্রমুখ। অধিবেশনে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, "ডায়াবেটিস এখন আর কেবল বয়স্কদের রোগ নয়; শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এটি মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই।" বক্তারা নান্দাইল ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়। সভায় সমিতির আজীবন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

1

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

2

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

3

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

5

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

6

সুখের মোহ

7

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

8

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

9

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

10

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

12

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

13

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

14

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

15

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

16

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

17

অবশেষে জনতার হাতে আটক আলম

18

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

19

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও

20