জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা


মোঃ ফখরুল মোস্তফা 

নোয়াখালীর হাতিয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। আগামীকাল (সোমবার বিকেলে) দ্বীপ সরকারি কলেজ মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন তিনি। এজন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠের এক কোণে তৈরি করা হয়েছে স্টেজ। এতে প্রায় ৩০–৪০ হাজার লোকের সমাগমের আশা করছে দলীয় নেতাকর্মীরা।

সারা দেশে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তারেক রহমান। এরই অংশ হিসেবে হাতিয়ায় তিনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। এজন্য গত কয়েকদিন ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছেন। পাড়া-মহল্লায় গিয়ে জনসভায় আসার জন্য দাওয়াত দিচ্ছেন। হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের আসার জন্য ভাড়া করা হয়েছে দুই শতাধিক গাড়ি।
নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সাহেদ মেম্বার জানান, তারেক রহমানের কথা শোনার জন্য অনেক লোক যেতে চাইছেন। নিঝুমদ্বীপ থেকে ২ হাজার লোক যাওয়ার জন্য ৫টি ট্রলার ও কয়েকটি মালবাহী গাড়ির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৫ হাজার লোক যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এসব লোকজনকে নিয়ে যাওয়া আবার ফিরিয়ে আনা, তাদের খাওয়ার ব্যবস্থা করা—সব মিলিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি।

হাতিয়ার উত্তর পাশে নদী পাড়ি দিয়ে আসতে হয় হরণী ও চানন্দী ইউনিয়নের লোকজনকে। এই দুটি ইউনিয়ন থেকেও কয়েক হাজার নেতাকর্মী আসার জন্য প্রস্তুতি নিয়েছে বলে জানান হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন। তিনি জানান, দুটি সিট্রাক ও বেশ কয়েকটি বড় ট্রলার ভাড়া করা হয়েছে। এছাড়া সকাল থেকে স্পিডবোটে লোকজন পার হয়ে যাবে। তারেক রহমানের কথা শুনে সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

এই বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন বলেন, তারেক রহমানের কথা শোনার জন্য অনেক লোকের সমাগম হবে। বিশাল এই জনসমাগমকে নিয়ন্ত্রণে রাখার জন্য দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবে। মাঠে প্রবেশ ও বের হওয়ার জন্য ভিন্ন ভিন্ন পথ তৈরি করা হয়েছে। সামনে সংসদ নির্বাচন, তাতে জনসভায় আসা লোকজনের যেন সমস্যা না হয় সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকবেন দলের নেতাকর্মীরা। তারেক রহমান নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে জানান এই নেতা।
জনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। দুপুর দুইটায় শুরু হয়ে এই জনসভা বিকাল ৪টায় শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

1

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

2

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

3

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

4

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

5

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

6

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

7

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

8

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

9

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

10

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

11

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

12

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

13

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

14

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

15

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

16

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

17

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

18

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

19

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

20