রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। শুধু বিনোদনই নয়, ইউটিউবে ভিডিও আপলোড করে তারকা বনে যাওয়ার পাশাপাশি আয়ও করছেন অনেকে। নিয়মিত ভিডিও আপলোড (প্রকাশ) করলেও অনেকেই জানেন না ইউটিউবের প্রথম ভিডিও কোনটি, কবে আপলোডে হয়েছে। আজ থেকে ঠিক ২০ বছর আগে অর্থাৎ ২০০৫ সালের ২৩ এপ্রিল ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা হয়। ‘মি অ্যাট দ্য জু’ শিরোনামের ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিও আপলোড করেন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি-জার্মান বংশোদ্ভূত জাভেদ করিম।

‘মি অ্যাট দ্য জু’ ভিডিওটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো চিড়িয়াখানায় দুটি হাতির সামনে দাঁড়িয়ে ধারণ করা হয়েছিল। ভিডিওতে জাভেদ করিমকে হাতিদের সম্পর্কে বলতে দেখা যায়। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে পরিচিত ভিডিওটি এখন পর্যন্ত ৩৫ কোটি ৫০ লাখ বারেরও চেয়েও বেশি দেখা হয়েছে।

পেপ্যালের তিন সাবেক কর্মী চ্যাড হারলি, স্টিভেন চেন ও জাভেদ করিম ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি ইউটিউব ডটকমের ডোমেইন নিবন্ধন করেন। এরপর ২০০৫ সালের ১৫ ডিসেম্বরে ইউটিউব আনুষ্ঠানিকভাবে চালু হয়। ২০০৬ সালের ৯ অক্টোবর ১৬৫ কোটি মার্কিন ডলারে গুগল ইউটিউব কিনে নেয়।

শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। বিশ্বজুড়ে ভিডিও দেখা ও সম্প্রচারের ধারণা পাল্টে দেওয়া ইউটিউবে বর্তমানে প্রতি ঘণ্টায় ৩০ হাজার ঘণ্টারও বেশি ভিডিও আপলোড করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

1

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

2

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

3

নাসির নগরে শ্রম বিক্রির হাট

4

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

5

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

6

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

7

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

8

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

9

অভিযোগে ঝুলে আছে যশোর-২ আসনে বিএনপি–জামায়াত প্রার্থীর ভাগ্য

10

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

11

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

12

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

13

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

14

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

15

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

16

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

17

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

18

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

19

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

20