রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং বাতিল

ভারতের জম্মু–কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর নিরাপত্তা–শঙ্কায় ভুগছেন পর্যটকেরা। দিল্লির একাধিক ট্রাভেল এজেন্সির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু-কাশ্মীরগামী প্রায় ৯০ শতাংশ বুকিং বাতিল করে দেওয়া হয়েছে।

কনাট প্লেসের আউটার সার্কেলে অবস্থিত শঙ্কর মার্কেটের সোয়ান ট্রাভেলার্স নামের একটি ট্রাভেল সংস্থার কর্ণধার গৌরব রাঠি জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫ জন পর্যটক জম্মু ও কাশ্মীরে ভ্রমণ বাতিলের অনুরোধ করেছেন।

গৌরব আরও জানান, অধিকাংশ পর্যটক আগামী মাসে কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন তাঁরা বুকিং বাতিলের অনুরোধ করছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী পর্যটকদের ওপর গুলি চালায়। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত ২৬।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

1

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

2

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

3

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

4

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

5

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

6

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

7

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

8

ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূ নিহত

9

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

10

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

11

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

12

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

13

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

14

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

15

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

16

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

17

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

18

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

19

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

20