জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার


সুমন আহমদ খান 

সিলেটের গোলাপগঞ্জে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে রুমেছ আহমদ (৩৫) ও তার ছোট ভাই ইমতিয়াজ আহমদ (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই ভাইয়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে রুমেছ আহমদ স্থানীয় যুবলীগের নেতা এবং ইমতিয়াজ আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট ফেইজ-২’ এর চলমান অভিযানের অংশ হিসেবে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
পুলিশ আরও জানায়, চলমান অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

1

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

2

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

3

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

4

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

5

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

6

কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ

7

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

8

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

9

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

10

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

11

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

12

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

13

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

14

সিরাজদিখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে নেতৃবৃন্দের অ

15

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

16

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

17

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

18

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

19

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

20