সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে বজ্রপাতে এক কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে আড়ংগাইল গ্রামের পশ্চিম মাঠে জমিতে ঘাস খাওয়ার সময় এ ঘটনা ঘটে। মারা যাওয়া গরু দুটি ওই গ্রামের আব্দুল হান্নান নামের এক কৃষকের। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান বলেন, সকালে ঘাস খাওয়ানোর জন্য গরু দুটিকে রেখে আসি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গরু আনার জন্য মাঠে যাওয়ার চেষ্টা করি এর মধ্যে বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে আসি। পরে স্থানীয় এক ব্যক্তি ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানায়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তাড়াশ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, বজ্রপাতে দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার চেষ্টা করা হবে।
মন্তব্য করুন