রবিউল বাপ্পী
প্রকাশঃ 20-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে: ছাত্রদল সাধারণ সম্পাদক

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন অভিভাবকহীন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তারা সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি, এমনকি হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে। আমাদের এক ছাত্রদল নেতাকেও তারা নির্মমভাবে হত্যা করেছে। গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে এখন একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। অথচ এই ব্যানারের কেউ কোনো দায় নিচ্ছে না। সবাই অপকর্ম করে যাচ্ছে।’

আজ রোববার পাবনা এডওয়ার্ড কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন এসব কথা বলেন। পরে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবিলম্বে বিলুপ্ত করা উচিত উল্লেখ করে সম্মেলনে ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘পিতামাতাহীন সন্তান যেমন অসহায় থাকে, ঠিক তেমনিভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন নেতৃত্বহীন ও অগঠিত। তারা সারা দেশে আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।’

সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা নেতৃত্ব নির্বাচন করছে উল্লেখ করে নাছির উদ্দীন বলেন, ‘তারেক রহমানের নির্দেশনায় আমরা চাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হোক। পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রদলের অংশগ্রহণ প্রমাণ করে যে আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে রাজনীতি করতে চাই।’

নাছির উদ্দীন বলেন, ‘আমাদের লক্ষ্য আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নির্বাচন চালু করা। এর মধ্যে ৬০টি মাদ্রাসাও রয়েছে। আওয়ামী লীগ সরকার মাদ্রাসাশিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য করেছে, তা দূর করতে আমরা রাজনৈতিকভাবে সচেতন করার কাজ করছি।’

নারী শিক্ষার্থীদের প্রসঙ্গে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৬ বছরে নারীরা অনেক পিছিয়ে ছিল। আমরা চাই তাদের নেতৃত্বে আনতে। আজকের সম্মেলনে অসংখ্য নারী শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে তাদের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট দিয়েছে—তাদের আমি কৃতজ্ঞতা জানাই। এই দেশকে বদলাতে হলে নারী ভোটারদের ভূমিকা অপরিহার্য।’

কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে ২ হাজার ৪৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৬২ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এতে সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে রাকিবুল ইসলাম রাকিব ৮৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থীর মধ্য থেকে ইমরুল কায়েস কাব্য ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুল রহমান আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, মোকসেদুল মোমিন প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুনিয়া ওভারসিস সাতক্ষীরা জেলা শাখা পরিদর্শনে মনির গ্রুপের ব

1

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

2

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

3

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

4

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

5

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

6

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

7

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

8

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

9

মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধা

10

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

11

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

12

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

13

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

14

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

15

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

16

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

17

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

18

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

19

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

20