জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

বেলায়েত হাওলাদার  
মাদারীপুর জেলার মহিষের চর পাকা মসজিদ এলাকায় সরকারি চর থেকে মাটি কাটা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকালে এ বিষয়ে এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার সরকারি চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছেন স্থানীয় ভূমিদস্যু হিসেবে পরিচিত ইলিয়াস নামের এক ব্যক্তি। সম্প্রতি এই মাটি বিক্রির ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বিষয়টি নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয়রা একত্রিত হয়ে সভা করেন।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত ইলিয়াস সভায় উপস্থিত না হয়ে উল্টো স্থানীয় মসজিদের ইমাম ও সমাজসেবক মাওলানা মো. আলমগীর শিকদারকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেন। জানা যায়, মাওলানা আলমগীরই প্রথমে চরের মাটি কাটা ও বিক্রির ভিডিও ধারণ করে স্থানীয়দের সচেতন করেন এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এলাকাবাসীর দাবি, ইলিয়াস প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন— “তোর হুজুর খাইয়ালাম, চোখ উঠায়া ফেলমু” —এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে ইমামকে জীবননাশের হুমকি দেন তিনি। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসী বলেন, “একজন ইমাম সমাজে ন্যায়, নীতি ও সচেতনতার বার্তা দেন। তাঁকে এভাবে হুমকি দেওয়া অত্যন্ত ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য।”
তারা অবিলম্বে চরখেকু ইলিয়াসের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি চর থেকে মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন। সচেতন নাগরিকরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত ব্যবস্থা নিয়ে চরের সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

1

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

2

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

3

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

4

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

5

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

6

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

7

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

8

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

9

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

10

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

11

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

12

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

13

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

14

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

15

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

16

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শ

17

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

18

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

19

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

20