মিহিরুজ্জামান
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার নলতায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ আটক ধর্ষক শিশু

খেজুর খাওয়ার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে একই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের একটি গ্রামের এক গৃহবধু জানান,তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সে বাড়ির পিছনে খেজুর বাগানে যায়। সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা একই এলাকার মিজানুর রহমানের ছেলে ও তার মেয়েরই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র তাকে খেজুর দেওয়ার কথা বলে বাগানের মধ্যে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। চলে যাওয়ার আগে একথা কাউকে জানালে খুন করার হুমকি দিয়ে যায়।
তাৎক্ষণিক ভাবে বাড়িতে এসে মেয়ে ভয়ে কিছু বলেনি। সন্ধ্যার সময় যৌনাঙ্গে যন্ত্রণা শুরু হলে বিষয়টি তাকে জানায়। খবর পেয়ে স্থানীয়রা চতুর্থ শ্রেণীর ছাত্রকে আটক করে গণধোলাই দিয়ে তার বাবা ও মায়ের হাতে তুলে দেয়। পরে বাবা তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়। মেয়েকে রক্তাক্ত অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে তিনি বাদি হয়ে থানায় এজাহার দিয়েছেন।
এ ব্যাপারে ধর্ষক শিশুর বাবা তার ছেলের বিরুদ্ধে অভিযোগের সত্যত্যা নিশ্চিত করেছেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রুপা রানী পাল জানান,ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান,তিনি সাতক্ষীরায় অবস্থান করছেন। কালিগঞ্জে ফিরে মামলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

1

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

2

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

3

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

4

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

5

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

6

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

7

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

8

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

9

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

10

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

11

গোয়ালন্দে এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স

12

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

13

আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কে কুকুরের সাথে মোটরসাইকেল সংঘর্ষ

14

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

15

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

16

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

17

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

18

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

19

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

20