জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

মোহাম্মদ মশিউর রহমান 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে তিনি থানা পরিদর্শনে এসে নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বডি ওর্ন ক্যামেরার ডকিং স্টেশন পরিদর্শনসহ থানার দাপ্তরিক কার্যক্রম, অফিসার ও ফোর্সদের উপস্থিতি, দায়িত্ব বণ্টন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ঘুরে দেখেন। পাশাপাশি থানার সার্বিক পরিবেশ ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, থানার আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করতে হবে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

1

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

2

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

3

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

4

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

5

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

6

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

7

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

8

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

9

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

10

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

11

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

12

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

14

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

15

জামাতের আমির সহ দলটির 7 প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দে

16

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

17

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

18

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

19

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

20