রবিউল বাপ্পী
প্রকাশঃ 21-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারীতে বালুমহালের ইজারার টাকা নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী জুয়েল বিশ্বাস ও পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ায় ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচার করায়, জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌরসভার আয়োজনে সংবাদ সম্মেলন করে অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াত নেতারা।
১৯ এপ্রিল শনিবার বিকেলে আব্দুস সামাদ খানের ক্যাবল অপারেটর অফিস রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতের কর্মী জুয়েল বিশ্বাসকে টাকা দেওয়ার কথা বলে বিএনপি নেতা রাসেল আহমেদ ডেকে নেয় উপজেলার সামনে মা ফার্মেসীতে।
সেখানে উপস্থিত হওয়ার পর কথাকাটাকাটির এক পর্যায়ে রাসেলের লোকজন অতর্কিতভাবে হামলা চালায় জুয়েলের উপর। জুয়েলের কাছে কোনো ধরনের অস্ত্র ছিল না বলেও দাবি করা হয়।
পরবর্তীতে জুয়েলের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করতে গেলে ধস্তাধস্তির সময় বিএনপি নেতা রাসেলের ভাই রবিন মোল্যা আহত হন। জামায়াত নেতাদের দাবি, ঘটনাস্থলে জামায়াতের কোনো লোকজন সংঘর্ষে অংশ নেয়নি। কিন্তু কিছু সংবাদমাধ্যম এই ঘটনাকে জামায়াত-বিএনপির রাজনৈতিক সংঘর্ষ হিসেবে উপস্থাপন করছে, যা পুরোপুরি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
জামায়াত নেতারা বলেন, “এই ঘটনা পুরোপুরি ব্যক্তিগত বিষয়, একে রাজনৈতিক রঙ দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বোয়ালমারী বিএনপির সাথে জামায়াতের সম্পর্কের অবনতি করার জন্য ষড়যন্ত্র করা  হচ্ছে বলেও দাবি করেন জামায়াত নেতারা।

 এসময় সাংবাদিকদেরকে জুয়েল বিশ্বাস গায়ের জামা খুলে শরীরে আঘাতের চিহ্ন গুলো দেখান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, পৌর সেক্রেটারী হা: মাও: সৈয়দ সাজ্জাদ আলী, হাঃ মিকাইল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামায়াত কর্মী আঃ সামাদ খানসহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

1

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

2

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

3

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

4

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

5

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

6

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

7

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

8

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

9

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

10

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

11

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

12

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

13

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন

14

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

15

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

16

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

17

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

18

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

19

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

20