জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরন

 মো: মিজানুর রহমান শাহীন 
 'দেশের চাবি আপনার হাতে’ গনভোট-২০২৬ সংসদ নির্বাচন,স্লোগানকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন স্থান ও শহরাঞ্চলের জনবহুল এলাকায়  লিফলেট বিতরন করেছে কিশোরগঞ্জ পৌরসভা।

ব্যানারে স্পষ্টভাবে জানানো হয়েছে গণভোটে হ্যাঁ ভোট দিলে কী পাবেন এবং না ভোট দিলে কী পাবেন না।স্লোগান ও পোস্টারে জনগণকে ১১টি সংস্কারের বিষয়ে অবহিত করা হয়েছে। এগুলো হল,

তত্ত্বাবধায়ক সরকার,নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন (পিএসসি)গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবে।
যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে।
পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।
দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।
মৌলিক অধিকারের সংখ্যা (যেমন—অবাধে ইন্টারনেট ব্যবহার) বৃদ্ধি পাবে।
দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে।
ব্যানারে উল্লেখ আছে,হ্যাঁ ভোট দিলে ওপরের সব সুবিধা মিলবে না ভোট দিলে কিছুই পাবেন না।

গণভোটের প্রচারের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় উদ্যোগে,গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম সেল খোলা হয়েছে।এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ পৌরসভার এই কার্যক্রম।পৌরসভার প্রশাসনি কর্মকর্তা ও কর্মচারী এতে অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জ পৌরসভার কর্মকর্তা সঞ্জয়  মোদক জানিয়েছেন পৌরসভার জনবহুল স্থানে লিফলেট বিতরনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের বিষয়বস্তু পৌঁছে দেওয়া হচ্ছে ও সচেতন করা হচ্ছে।
কিশোরগঞ্জ পৌরসভা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, যাতে ভোটাররা গনভোট প্রয়োগ করতে পারে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

1

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

2

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

3

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

4

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

5

গাবতলীতে ডিসির সঙ্গে বিভিন্ন শ্রেণির মানুষদের সাথে মতবিনিময়

6

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

7

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

8

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

9

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

10

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

11

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

12

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

13

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

14

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

15

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

16

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

17

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

18

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

19

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

20