জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

সুমন কুমার বিশ্বাস 

ঝিনাইদহের শৈলকুপায় প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী রাজিব জোয়ার্দারকে গাঁজাসহ আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানায় নতুন যোগদানকারী এএসআই মাসুদ রানা হাটফাজিলপুর ক্যাম্প আইসি এসআই শামীম মালথের সহযোগীতায় সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুমিড়াদহ গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারী রাজিব জোয়ার্দারের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার বসত ঘরের শয়ন কক্ষে লুকিয়ে রাখা ১ কেজি ৮ শ' গ্রাম গাঁজা উদ্ধার করে। 
আটক মাদক কারবারী রাজিব জোয়ার্দার কুমিড়াদহ গ্রামের আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে। 
শৈলকুপা থানায় যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এএসআই মাসুদ রানা।
উল্লেখ্য, শৈলকুপা থানায় নতুন যোগদানকারী এএসআই মাসুদ রানা ইতিপূর্বে হাটফাজিলপুর ক্যাম্পে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। 
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ূন কবির মোল্লা জানান, কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। মাদক কারবারী যে দলেরই হোক বা যত বড়ই ক্ষমতাধর হোক কোন ছাড় হবেনা। অভিযান অব্যাহত থাকবে।


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

1

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

2

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

3

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

4

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

5

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

6

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

7

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

8

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

9

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

10

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

11

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

12

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

13

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

14

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

15

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

16

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

17

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

18

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

19

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

20