জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার


মোঃ আব্দুল আলীম আবরার
পাবনার ঈশ্বরদীতে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনিক (২২) নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অনিক সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের মহিদুল ইসলাম রানার ছেলে। তিনি ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা মহানগর খিলগাঁও থানা ছাত্রদলের ওয়ার্ড সহসভাপতি ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার সুবাদে রাজধানীতে অবস্থান করলেও সম্প্রতি অনিক নিজ গ্রামের পার্শ্ববর্তী রুহুল ড্রাইভারের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন। রোববার সন্ধ্যায় দীর্ঘ সময় ধরে তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনিকের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ উদ্ধারের সময় দেখা যায় অনিকের ডান পা খাটের ওপর রাখা এবং বাম পা মেঝেতে স্পর্শ করা অবস্থায় ছিল। এছাড়া কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং মরদেহের অবস্থান নিয়ে ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

1

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা,

2

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

3

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

4

শ্রীমঙ্গলে ধানক্ষেতে সাপ আতঙ্ক

5

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

6

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

7

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

8

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

9

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

10

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

11

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

12

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

13

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

14

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

15

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

16

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

17

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

18

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

20