জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল

মোঃ নাঈম হোসেন

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি জরুরি সভা ডেকে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ঘোষিত বিএনপির মনোনয়ন প্রত্যাখ্যান ও তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। পরে 

মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলও করেছে উপজেলা বিএনপি।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের হাজন দালাল মার্কেটে উপজেলা বিএনপি কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টাব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আ. জব্বার মৃধা।


সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ অভিযোগ করেন—যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত দিনে দলের কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না 

এবং তৃণমূল নেতাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “আমরা তাকে প্রার্থী হিসেবে মেনে নেব না।

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ বলেন, মনোনীত শহিদুল 

আলম তালুকদার অতীতে ধানের শীষের বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগপন্থী প্রার্থীদের পক্ষে কাজ করেছেন। তিনি দাবি জানান—মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতা মুনির হোসেন অথবা একেএম ফারুক তালুকদারকে প্রার্থী করা হোক।স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতারাও মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বলেন, মনোনীত ব্যক্তি দলের দুর্দিনে কোনো ভূমিকা রাখেননি এবং নেতাকর্মীদের পাশে ছিলেন না।
সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত, পৌর যুবদলের সদস্য সচিব মানুন খান, মৎস্যজীবী দলের আহ্বায়ক লিটন খান, তাতী দলের আহ্বায়ক জামাল মুন্সী, সাবেক ছাত্রদল নেতা মুনঈমূল ইসলাম মিরাজসহ অনেকে।
সভা শেষে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ

 করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।
এর আগে ৪ ডিসেম্বর পটুয়াখালী-২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করে বিএনপি। এরপর থেকে অন্য দুই মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও নির্বাহী কমিটির সদস্য একেএম ফারুক তালুকদারের সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন শুরু

 করেন। শনিবার রাতেও তাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যা

1

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

2

শিবচরের পদ্মায় জাটকা নিধন—প্রশ্নের মুখে মৎস্য বিভাগ ও নৌ পুল

3

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

4

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

5

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

6

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

7

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

8

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

9

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

10

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

11

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

12

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

13

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

14

রংপুরে ছেলের হাতে পিতা খুন

15

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

16

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

17

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

18

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

19

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের অধ্যাপক ড. সাইদুর

20