জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত


রিপন হাওলাদার
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মরহুম দেলোয়ার সরকারের বাড়ি সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা। খেলাটিতে স্থানীয় তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস আর করতালির ধ্বনি।
খেলাটি পরিচালনা করেছেন মরহুম দেলোয়ার হোসেন সরকারের বড় ছেলে মোঃ মজিবর রহমান, মোঃ হানিফ হাং, হালিম হাং, ফারুক হোসেন হাংও হানিফ গাজি
প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন দলের মধ্যে প্রাণবন্ত লড়াই অনুষ্ঠিত হয়। খেলার মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা এবং জাতীয় খেলাটির ঐতিহ্য ধরে রাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপার উপজেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ সাগর মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মোঃ ফখরুল ইসলাম মৃধা, উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জনাব মোঃ সাইদ মৃধা সহ জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা, এ খেলার চর্চা গ্রামবাংলার ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে তোলে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত রাখলে সমাজে শৃঙ্খলা ও ঐক্য বজায় থাকে।”

খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে উৎসাহমূলক উপহার প্রদান করা হয়। এলাকাবাসী জানান, এমন আয়োজন নিয়মিতভাবে করলে স্থানীয় যুবকদের মধ্যে খেলাধুলার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

1

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

2

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

3

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

4

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

5

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

6

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

7

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

9

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

10

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

11

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

12

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

13

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

14

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

15

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

16

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

17

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

18

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

19

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

20