খাইরুল বাসার
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুর মুজিবনগরে নারী শিশুসহ ১৯ জনকে ঠেলে দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় নারী শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে অভ্যন্তরে ঠেলে দিল (পুশব্যাক) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার ভোররাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।
তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়।খবর পেয়ে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা এসে উপস্থিত হয়।
আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ জন শিশু ৫ জন নারী ও ৫ জন পুরুষ।
আটকৃত হল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানার কাঠগিরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে
মোমেনা খাতুন এবং তার ৩ ছেলে 
মোজাম্মেল হক (২৩)মোস্তাক আহমেদ (১৯)ও কাবিল (১১)।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার জয় মঙ্গল ১১ মাথা গ্রামের জালালউদ্দিন এর ছেলে 
মইনুল ইসলাম স্ত্রী কাঞ্চন বেগম এবং ছেলে কারণ(১৪)রবিউল(৭) এবং মেয়ে মরিয়ম( ৪)
লালমনিরহাট জেলার সদর থানার চুঙ্গগাড়া গ্রামের মৃত গনেশ চন্দ্র পাল এর ছেলে নিতাই চন্দ্র পাল তার স্ত্রী গীতা রানী পাল মেয়ে পার্বতী পাল (১৫) পূজা রানী পাল (৭)ও আরতী পাল(৩)।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুঠিচন্দ্র খানা গ্রামের খলিল এর ছেলে আমিনুল ইসলাম স্ত্রী পারুল দুই মেয়ে আমেনা (৪) ও আরফিনা(১১মাস)।বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া মানুষদের সাথে কথা বললে তারা জানায়, তারা বাংলাদেশের  নাগরিক বিভিন্ন সময়ে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করত।
গত ছয়-সাত দিন আগে তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে  আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার  বহরমপুর জেলে রাখা হয়। পরে রবিবার ভোরবেলায় মুজিবননগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।
এ বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করেছিল।  গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

1

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

2

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

3

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

4

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

5

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

6

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

7

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

8

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

9

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

10

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

11

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

12

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

13

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

14

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

15

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

16

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

17

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

18

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

19

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

20