সোহেল মাহমুদ
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মেলান্দহে প্রেমিক পলায়ন, এলাকাজুড়ে চাঞ্চল্য

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। ঘটনার পর প্রেমিক ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়েছেন। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের শিহুরী মধ্যপাড়া (বড় পুকুর পাড়) এলাকায় আনোয়ার হোসেনের ছেলে সাগরের বাড়িতে এ অনশন শুরু করেন মীম আক্তার (১৮)। তিনি মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের থুরিটংকী পাড়ার মোখলেসুর রহমানের মেয়ে এবং হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মীম জানান, প্রায় পাঁচ মাস ধরে তার সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্পর্কের সুবাদে এক পর্যায়ে সাগর বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। কিন্তু পরবর্তীতে বিয়ে না করে সময়ক্ষেপণ করতে থাকেন।
রোববার সকালে বিয়ের দাবিতে সাগরের বাড়িতে গেলে সাগর ও তার বাবা আনোয়ার মীমের সঙ্গে কথা বলেন। তবে একপর্যায়ে সাগরের মা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে বাড়ির সামনেই অনশনে বসেন মীম।
এ সময় সাগর ও তার বাবা-মা বাড়ি ছেড়ে পালিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে কেবল সাগরের বোন আশা উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সাধারণ মানুষের ভিড় জমে যায়।
অনশনরত মীম বলেন, “আমার সঙ্গে সব করেছে, এখন যদি বিয়ে না করে, তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আমি সাগরকে ছাড়া বাঁচতে পারব না।”
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এখনো মেয়ে বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনা

1

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

2

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

3

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

4

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

5

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

6

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

7

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

8

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

9

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

10

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

11

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

12

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

13

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

14

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

15

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

16

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

17

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

18

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

19

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

20