জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 
মোঃ শরিফুল ইসলাম
২৮ নভেম্বর ২০২৫ ইং পাটাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক স্মরণীয় ও আবেগঘন আয়োজনে অনুষ্ঠিত হলো “মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধন।  
এই টুর্নামেন্টটি একজন নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ, ভলিবলপ্রেমী ও সমাজসেবী মরহুম মোক্তার হোসেনের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও পাটাগ্রামের প্রবীণ মুরুব্বি জনাব আলহাজ গাজী সোলায়মান আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাটাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম , 
মরহুম মোক্তার হোসেনের পুত্র মির্জা মো. সোহেল রানা,গান্ধাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ দিপু  মাস্টার। 

উল্লেখযোগ্যভাবে, এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে এক নতুন অনুপ্রেরণার জন্ম দেবে বলে আয়োজকরা প্রত্যাশা করেন।

টুর্নামেন্টটি আয়োজন ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন মো. হারুন অর রশিদ দিপু মাস্টার  । 
বিকেল ৪:৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে স্থানীয় এলাকাবাসীর বিপুল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শুরুতেই মরহুম মোক্তার হোসেনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও ক্রীড়াপ্রীতির তার যে বহিঃপ্রকাশ স্মৃতিচারণ ও আল্লাহ তায়ালা মরহুম মোক্তার হোসেনকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করা হয়।এরপর টুর্নামেন্টের কার্যক্রম শুরু হয়।

এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে মরহুম মোক্তার হোসেনের ক্রীড়াপ্রীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আয়োজকদের প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

1

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

2

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

3

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

4

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

7

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

8

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

9

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

10

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

11

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

12

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

13

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

14

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

15

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

16

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

17

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

18

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

19

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

20