জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বাসনের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন


আতিকুর রহমান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বাসন ও পদায়নের তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে নোবিপ্রবি ছাত্রদল।

বুধবার (১২ই নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান,  সাধারন সম্পাদক হাসিবুল হাসান হাসিব,সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, মামুন হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় "ফ্যাসিবাদের ঠিকানা,এই ক্যাম্পাসে হবে না" স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান জুলাই আন্দোলনে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্য তিনি ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের প্রতিবাদ জানান।

তিনি বলেন,"নোবিপ্রবি এখন ফ্যাসিস্ট হাসিনার দোসর নীল দলের শিক্ষক-কর্মকর্তাদের চারণভূমিতে পরিনত হয়েছে। কর্মকর্তাদের তালিকা হাতে নিলে মনে হয় এটা কর্মকর্তাদের তালিকা নয়, ছাত্রলীগের কমিটির তালিকা। এসব দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরন হয়। অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের শাস্তির আওতায় আনতে হবে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নীল দলের পদধারী কোন শিক্ষক নোবিপ্রবি'র প্রশাসনিক কোন দায়িত্ব পালন করতে পারবে না"। 

এছাড়াও বিগত বছর গুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে যারা জড়িত ছিলো তাদের দ্রুতসময়ে মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

1

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

2

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

3

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

4

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

5

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

6

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

7

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

8

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

9

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

10

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

11

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

12

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

13

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

14

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

15

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

16

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

17

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

18

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

19

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

20