এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বিভিন্ন দেশের জাল ডলার ও টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক

সাতক্ষীরায় বিভিন্ন দেশের জাল ডলার, জাল টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করে সাতক্ষীরা সদর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা। 
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার পুত্র জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর পুত্র রাসেল গাজী।

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, আটককৃত ব্যক্তিরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার এবং টাকা কালার প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি কালার প্রিন্টার্স মেশিন, একটি ল্যাপটপ, ৩টি স্মার্ট ফোন, ৩টি বাটন ফোন, বিভিন্ন দেশের বেশ কিছু জাল ডলার এবং নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা এবং নিজস্ব সীলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

1

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

2

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

3

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

4

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

5

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

6

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

7

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

8

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

9

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের

10

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

11

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

12

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

13

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

14

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

15

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

16

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

17

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

18

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

19

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

20