জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

 শামীম হোসেন সাগর 

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার বড় আখিড়া চারমাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত হয়েছেন একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহম্মেদ।
জানা গেছে, শনিবার সকালে রফিকুল ইসলাম, রাসেল মোল্লা ও মিজু আহম্মেদ শিবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কিনতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কজুড়ে ঘন কুয়াশা ছিল। অটোরিকশাটি বড় আখিড়া চারমাথা মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা নওগাঁগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলে রফিকুল ইসলাম ও রাসেল মোল্লার মৃত্যু হয় এবং মিজু আহম্মেদ আহত হন। ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেন উদ্ধার করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

1

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

2

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

3

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

4

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

5

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

6

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

7

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

8

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

9

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

10

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

11

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

12

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

13

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

15

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

16

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

17

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

18

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

19

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

20