জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

হুসাইন আল পিয়েল
গাজীপুরের টঙ্গীতে আজ সকাল থেকেই শুরু হওয়া যানজট দুপুরের পর আরও ভয়াবহ রূপ নেয়। বিশেষ করে মিলগেট, স্টেশন রোড, কলেজ গেট ও বাজার এলাকা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। প্রতিদিনের মতো আজও সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ফুটপাত দখল করা হকার, অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা ইজিবাইক চালক ও সংকীর্ণ সড়কে নিয়ন্ত্রণহীন যান চলাচল।

স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল থাকায় পথচারীরা রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হয়। ফলে যানবাহনের গতি কমে যায় এবং কয়েক মিনিটের রাস্তা পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।

একজন অফিসগামী পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“টঙ্গীর রাস্তায় নেমে সময়মতো কোথাও পৌঁছানোই এখন ভাগ্যের ব্যাপার। হকার সরানোর অভিযান হলে দুইদিন থাকে, তারপর আবার আগের অবস্থায় ফিরে যায়।”

এদিকে ইজিবাইক চালকরাও রাস্তার মোড়ে মোড়ে থামিয়ে যাত্রী তুলতে গিয়ে পুরো সড়ক ব্লক করে রাখছে। ট্রাফিক পুলিশের সীমিত জনবল ও নিয়ম ভঙ্গকারীদের লাগামহীনতা পরিস্থিতিকে আরও খারাপ করছে।

ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে, আর পণ্য পরিবহণেও বাড়ছে ব্যয়।
স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন—ফুটপাত মুক্ত করা, ইজিবাইক স্ট্যান্ড নির্ধারণ, নিয়মিত ট্রাফিক টহল ও সড়ক সংস্কারের ব্যবস্থা নিতে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

টঙ্গীবাসীর আশা, কার্যকর ব্যবস্থা না নিলে এ যানজট আগামী দিনে আরও নাজুক পরিস্থিতি তৈরি করবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

1

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

2

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

3

হান্নান মাসউদকে হত্যার হুমকি

4

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

5

পাটগ্রামে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামায়াতে ইসলামীর এ

6

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

7

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

8

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

9

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

10

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

11

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

12

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

13

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

14

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

15

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

16

সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবদলের আহবায়ক কায়েস ভাইয়ের জন্মদিনে শু

17

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

18

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

19

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

20