মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে চালকসহ কয়েকজন আহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তালতলা এলাকায় মদনপুর-মদনগঞ্জ হাইওয়ে রোডে বৃহস্পতিবার (২২ মে) সকাল ৭:৩০ মিনিটের সময় একটি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 
দুর্ঘটনায় অটোরিকশার চালক মোজাম্মেল (৩০), পিতা: আব্দুর রশিদ, সোনাচোরা এলাকা, নাসিক ২৬নং ওয়ার্ড — গুরুতর আহত হন। অটোরিকশায় থাকা আরও ৪-৫ জন যাত্রীও আহত হয়েছেন বলে  জানা গেছে, তবে তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহত মোজাম্মেলের বোন জামাই মহসিন মুঠোফোনে সাংবাদিকদের জানান, আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বন্দর থানার এএসআই মোঃ ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পৌঁছে দুটি যানবাহনই পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় কিছু প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এর ভেতরে পাওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চালকের লাইসেন্স জব্দ করা হয়েছে।
পিকআপ চালকের লাইসেন্স জব্দকৃত থেকে তার তথ্য পাওয়া গেছে  চালকের নাম মোঃ রাজিব(৩৭), পিতা মোঃ কালাম, সাং দক্ষিণ মোমুরদিয়া
মোমুরদিয়া সড়ক নং ০৩। কাটিয়াডি কিশোরগঞ্জ।
পিকআপ ভ্যান রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন (২৩-৩১১৭)
অটোরিকশার ব্যাটারি মোজাম্মেলের আত্মীয়দের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

1

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

2

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

3

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

4

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

5

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

6

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

7

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

8

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

9

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

10

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

11

জনবল সংকটে জর্জরিত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

12

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

13

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

14

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

15

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

16

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

17

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

18

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

19

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

20