জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

মোঃ আবুল বাশার

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত অটো রিকশাচালক হৃদয় পহলান (১৭) হ"ত্যাকাণ্ডের অন্যতম আসামি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হৃদয় পহলান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি প্রতিদিনের মতো গত ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি সর্বশেষ মোবাইলে তার বাবার সঙ্গে কথা বলে জানান যে, তিনি মঠবাড়িয়া স্ট্যান্ডে আছেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সেদিন রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরদিন অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হৃদয়ের পিতা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২২ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিছু সময় পর এলাকাবাসীর কাছ থেকে খবর পান-মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা-আলগী পাতাকাটা সড়কের পাশে খালের ধারে বিছানার চাদরে মোড়ানো ও প্লাস্টিকের বস্তাবন্দি একটি লাশ পাওয়া গেছে। ভিকটিমের পিতা সেখানে গিয়ে লাশটি তার ছেলে হৃদয় পহলানের বলে শনাক্ত করেন। সুরতহাল রিপোর্টে দেখা যায়, হৃদয়ের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর নিহতের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি র‌্যাবের নজরে আসার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করা হয়। তদন্তে হত্যাকাণ্ডে রিয়াদ হাওলাদার (পিতা: এমাদুল হাওলাদার, গ্রাম: হারজি নলবুনিয়া, উপজেলা: মঠবাড়িয়া) নামের এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা সদর উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিয়াদ হাওলাদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

1

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

2

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

3

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

4

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

5

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

6

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

7

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

8

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

9

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

10

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

11

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

12

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

13

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

14

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

15

আমি গর্ভে ছিলাম

16

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

17

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

18

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

19

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

20