জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযোগ

মোঃ মাহিন খান 
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি রাজাপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর-কাঁঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় মানুষদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি “হাতপাখা” প্রতীকে ভোট চান।

গণসংযোগ শেষে মাওলানা ইব্রাহিম আল হাদী বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়, একজন সৎ ও যোগ্য প্রতিনিধি চায়। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি আশ্বস্ত হয়েছি। আমি নেতা হতে আসিনি, এসেছি জনগণের খাদেম হিসেবে কাজ করতে। ইনশাআল্লাহ, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে রেকর্ড সংখ্যক ভোটে আমি বিজয়ী হবো।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে ইনসাফভিত্তিক সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, কেউ বঞ্চিত থাকবে না। আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই, যেখানে ইসলামি মূল্যবোধ ও মানবিকতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে।”

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন, ইসলামি আন্দোলনের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, ইসলামি আন্দোলনের রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা বায়েজিদ হক ফরাজী, উপজেলা নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ক্বারি তাওহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সাংগঠনিক সম্পাদক ইসহাক বিন আঃআউয়াল, রাজাপুর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল কাইয়ুম, মোঃ সবুজ শিকদার, মোঃ রফিকুল ইসলাম (সজীব) মোঃ মফিজুর রহমানসহ আরো অনেকেই। 

বক্তারা বলেন, “রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ এখন ইসলামী আন্দোলনের পক্ষেই অবস্থান নিয়েছে। সাধারণ মানুষ চায় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে দুর্নীতি ও অন্যায়ের স্থান থাকবে না। আমরা আশাবাদী—আসন্ন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া মিলবে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিজয়ী হয়ে জনগণের খাদেম হিসেবে কাজ করবেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

1

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

2

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

3

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

4

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

5

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

6

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

7

সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের কর্ম বিরতি কর্মসূচী স

8

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

9

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

10

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

11

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

12

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

13

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

14

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

15

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

16

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

17

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

18

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

19

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

20