মোঃ জাকারিয়া মিঞা
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে কম্বাইন হারভেস্টার মেশিনে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬ মে, সোমবার বিকাল সাড়ে ৪ টায় ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদকৃত উফশী জাতের বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের শাহবাজার এলাকার কৃষক সফিয়ার রহমানের জমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনবন্ধু সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলমসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, শাহজাহান আলীসহ সুবিধাভোগী কৃষক ও সুধীজন। এ কর্মসূচির আওতায় সুবিধা পেয়েছেন ৮০ জন কৃষক। 
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, কৃষকের ব্যয় কমানোর জন্য সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন। এতে ব্যয় সাশ্রয় হওয়ার সাথে সাথে সবাই একই সাথে চাষাবাদ করলে দুই ফসলি জমিতে তিন বা চার ফসল চাষাবাদ করা যাবে। ফলে আয় বাড়বে কৃষকের।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

1

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

2

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

3

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

4

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

5

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

6

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

7

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

8

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

9

মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে প্রধান শিক্ষকের স

10

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

11

এমইউজে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে কয়রা উপজেলা প্রেসক্লাবের থ

12

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

13

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

14

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

15

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

16

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

17

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

18

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

19

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

20