জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন

জহিরুল ইসলাম সানি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার–হরিণাপাঠি সড়ক উন্নয়নকাজে স্থানীয়দের উত্থাপিত অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান এম. এ. ইঞ্জিনিয়ারিং ও নাফিজ আহমেদ (জেভি)। এলজিইডির অধীনে আম্পান পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৪২০ টাকা ব্যয়ে সড়ক, প্যালাসাইডিং ও ড্রেন নির্মাণকাজ চলছে। প্রকল্পের নকশা অনুযায়ী ১,২০০ মিটার সড়ক, ১,৪০০ মিটার প্যালাসাইডিং এবং ৪০০ মিটার ড্রেন নির্মাণের কাজ ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি—কাজের প্রতিটি ধাপেই সরকারি মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ব্যবহৃত রড, সিমেন্ট ও কংক্রিটসহ সব নির্মাণসামগ্রী বিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী সংগ্রহ করা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আরও বলেন,“কাজে অবহেলা বা কারিগরি ত্রুটির সুযোগ নেই। মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়মিত উপস্থিতিতে কাজ চলছে। কিছু ব্যক্তি প্রকৃত পরিস্থিতি না বুঝে ভুল তথ্য প্রচার করছেন।”

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন—অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। নিম্নমানের কাজের কোনো সুযোগ নেই। যে কোনো স্থানে ত্রুটি দেখা গেলে সংশ্লিষ্ট ঠিকাদারকে তা অবিলম্বে সংশোধন করতে বাধ্য করা হবে। প্রকল্পটি মান বজায় রেখে সম্পন্ন করতেই আমরা বদ্ধপরিকর। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চলছে।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়,“আমরা এলাকায় টেকসই অবকাঠামো তৈরি করতে কাজ করছি। জনস্বার্থবিরোধী কোনো কাজ করার প্রশ্নই আসে না। প্রকল্প নিয়ে বিভ্রান্তি দূর করতে যে কোনো সময় পরিদর্শনে আসতে পারেন স্থানীয়রা।”সরকারি সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি—প্রকল্পটি সম্পূর্ণ স্বচ্ছতা, মান নিয়ন্ত্রণ এবং কঠোর তদারকির মাধ্যমে শেষ করা হবে। অনিয়মের অভিযোগে কারো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

1

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

2

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

3

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

4

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

5

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফের

6

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

7

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

8

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

9

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

10

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

11

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

12

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

13

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

14

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

15

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

16

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

17

টাঙ্গাইলে শীতের আগমন

18

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

19

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

20