জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

মোঃ আবদুর রহিম মেহেদী, স্টাফ রিপোর্টার পটুয়াখালী। 

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় ঝাউতলা শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত অবস্থান করে বিচারের দাবিতে স্লোগানে শ্লোগানে ডিসির বাংলো ও সোনালী ব্যাংক চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷

মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত গণমাধ্যম কর্মী ও সকল স্তরে জনসাধারণের প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে ৷ ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার দ্রুত না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না বলে মনে করে।

এদিন পটুয়াখালীর সকল উপজেলা ও পৌর শহরে বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তৃারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন ভাতা চায় না। তারা দেশের পক্ষে বিনা বেতনে কাজ করতে সুরক্ষা চায়, এটা দিতে রাষ্ট্রের এত মায়াকান্না কেনো? দেশ গঠনের দীর্ঘ ৫৪ বছর ধরে সাংবাদিকদের কোন দাবিই রাষ্ট্র পূরণ করেনি। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার হলেও অতি দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানান যেন সাগর-রুনির বিচারের মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীল আকাশের নিচে সবুজ গালিচা

1

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

2

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

3

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

4

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

5

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

6

ঘাটে ফেরি ভেড়াতে নদের খনন কাজে এলাকাবাসীর ক্ষোভ

7

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

8

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

9

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

10

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

11

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

12

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

13

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

14

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

15

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

16

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

17

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

18

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

19

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

20