জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

মোঃ মশিউর রহমান 
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড) এবং শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের কৃষকদের হাতে সরকারি প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও কৃষি সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—

“কৃষিই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের উৎপাদন খরচ হ্রাস ও ফলন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিয়মিতভাবে প্রণোদনা ও সহায়তা প্রদান করে আসছে। রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি কৃষকদের আরও উৎসাহিত করবে এবং পার্বতীপুরের কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর সর্বদা কৃষকদের পাশে থেকে কাজ করে যাবে।”

কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উদ্বুদ্ধ করা এবং উৎপাদন ব্যয় হ্রাসের লক্ষ্যে সরকারের এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

1

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

2

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

3

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

4

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

5

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

6

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

7

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

8

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

9

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

10

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

11

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

12

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

13

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

14

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

15

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্

16

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

17

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

18

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

19

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

20